ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজ থেকে অপরাধ নির্মূলের প্রতিশ্রুতি বিএনপির: রিজভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমূলে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা সুসংহত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে রিজভী বলেন, নারীর সার্বিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন এবং মহিলা দলের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

দলীয় নেতাকর্মীদের দায়িত্ববোধ স্মরণ করিয়ে দিয়ে রিজভী বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ।’ তিনি বর্তমান রাষ্ট্রকাঠামো বিনির্মাণে নারী নেতৃত্বের অবদানের কথা উল্লেখ করেন এবং বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারে মহিলা দলেরও রক্ত-ঘাম আছে।’

তিনি আরও বলেন, বর্তমানে কোনো নির্যাতনের শিকার হওয়ার ঘটনা নেই এবং সরকারি দলের কোনো নেতাকর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত নয়। রিজভী সমাবেশ থেকে সরকারের উন্নয়নমূলক বার্তা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন এবং মহিলা দলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি

সমাজ থেকে অপরাধ নির্মূলের প্রতিশ্রুতি বিএনপির: রিজভী

আপলোড সময় : ০২:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬