ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কাজে বাধা দিলে দলের কাউকেও ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২৩৫ Time View

সরকারি কাজে বাধা দিলে নিজ দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, সরকারি কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। দলের পরিচয় ব্যবহার করে সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা মাস্তানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি দলের লোক হলেও তাকে গ্রেপ্তার করে সুনির্দিষ্ট মামলায় কারাগারে পাঠাতে হবে।

তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের সেবা করাই তাদের দায়িত্ব। তাই সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করলে দল-মত বা পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।

মন্ত্রী মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, সমাজকে মাদকমুক্ত করা না গেলে দেশের উন্নয়ন টেকসই হবে না। মাদকের বিস্তার রোধে সরকার ও প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা

সরকারি কাজে বাধা দিলে দলের কাউকেও ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

আপলোড সময় : ১২:৪০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬