ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২২৪ Time View

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সংঘর্ষের আশঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে মাদরাসা ও আশপাশের এলাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বকশীবাজার মোড়, আলিয়া মাদরাসা সড়ক ও গেটের সামনে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন।

ওসি বলেন, পূর্বে এখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এক গ্রুপ আজ মাদ্রাসায় প্রবেশের ঘোষণা দেওয়ার কারণে সংঘর্ষের শঙ্কা থেকে আগাম প্রস্তুতি হিসেবে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হল দখল নিয়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা ছিল, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়া করছেন। ভিডিওতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

আপলোড সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬