ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টার মায়ামির বিরুদ্ধে তদন্ত শুরু, কাসেমিরোর চুক্তি নিয়ে অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে নিয়ে আইনি জটিলতায় পড়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার এই ক্লাবটির বিরুদ্ধে মেজর লিগ সকারের (এমএলএস) দলবদল ও চুক্তি সংক্রান্ত নিয়ম ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এমএলএস কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

এমএলএসের এক বিবৃতিতে জানানো হয়েছে, 'লিগ এই বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে আর কোনো মন্তব্য করা হবে না।'

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন সূত্রে জানা গেছে, কাসেমিরোর সঙ্গে যোগাযোগের আগে তার ডিসকভারি প্রায়োরিটি না নেওয়ার অভিযোগে ইন্টার মায়ামির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি এমএলএসের কাছে অভিযোগ করেছে।

তবে ইন্টার মায়ামি দাবি করেছে, তারা কাসেমিরো ইস্যুতে এলএ গ্যালাক্সির সঙ্গে ডিসকভারি প্রায়োরিটি নিয়ে সমঝোতায় পৌঁছেছে। এমএলএস তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে তাদের ডিসকভারি লিস্টে রাখতে পারে। কাসেমিরোর ক্ষেত্রে সেই অধিকার ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে।

কাসেমিরো সম্প্রতি বলেছেন, 'আমি গ্যালাক্সির সঙ্গে কথা বলেছিলাম এবং তাদের জানিয়েছিলাম যে আমি মায়ামিতে যোগ দিতে চাই। কারণ এটি এমন একটি শহর, যেটিকে আমি ভালোবাসি।'

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা

ইন্টার মায়ামির বিরুদ্ধে তদন্ত শুরু, কাসেমিরোর চুক্তি নিয়ে অভিযোগ

আপলোড সময় : ০১:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬