ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেবিচকের কর্মশালা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সোমবার (২০ জুলাই ২০২৬) রাজধানীর কুর্মিটোলায় “Civil Aviation & Air Traffic Operation” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। এ কর্মশালার উদ্দেশ্য দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান সমৃদ্ধ করা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, “বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত, কারিগরি এবং অত্যন্ত জনস্বার্থসংশ্লিষ্ট খাত।”

বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান সিভিল এভিয়েশন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বিমানবন্দর পরিচালনা, যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া, এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ে এয়ার কমোডোর মো. নূর-ই-আলম প্রেজেন্টেশন দেন। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের কার্যক্রম ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে আলোচনা করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেবিচকের কর্মশালা

আপলোড সময় : ০৫:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬