ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২১১ Time View

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবার গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর থেকে ক্যান্টনমেন্ট থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিন জানান, পল্লবী থানায় তার বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট ছিল। সেই কারণে সাহেদকে গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, সাহেদের বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। ক্যান্টনমেন্ট থানা পুলিশ আমাদের চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে।

মোহাম্মদ সাহেদ করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় আলোচিত হয়ে উঠেছিলেন। ২০২০ সালের ৬ জুলাই র‌্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পাওয়া যায়। এরপর ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে হাসপাতালটি সিলগালা করা হয়।

সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। পরে ১৫ জুলাই ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আবারও গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ

আপলোড সময় : ০২:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬