ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে প্রয়োজনীয় তথ্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

সংযুক্ত আরব আমিরাত সব দেশের নাগরিকদের জন্য স্পনসর ছাড়াই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে একই ভিসা ব্যবহার করে পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ পুরো আমিরাতে প্রবেশ করা যাবে।

গালফ টুডে প্রকাশিত তথ্য অনুযায়ী, দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সম্প্রতি এই ভিসা সুবিধার ঘোষণা দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভিসার আওতায় প্রতিটি সফরে একজন ভ্রমণকারী সর্বোচ্চ ৯০ দিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন। প্রয়োজন হলে আরও ৯০ দিন পর্যন্ত অবস্থানের মেয়াদ বাড়ানো যাবে, তবে এক বছরের মধ্যে মোট অবস্থানের সময় ১৮০ দিনের বেশি হতে পারবে না।

জিডিআরএফএর নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে কয়েকটি নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ করতে পারলে বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজার জন্য আবেদন করতে পারবেন।

নতুন এ উদ্যোগের মাধ্যমে পর্যটকদের জন্য দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছে দেশটির সরকার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের ডিজিটাল অর্থ পাচারকারী, শত শত কোটি টাকা পাচার করেও বহাল তবিয়তে মুনতাকিম আহমেদ

দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে প্রয়োজনীয় তথ্য

আপলোড সময় : ০৮:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬