ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোমেরো নেভিলকে ‘মুর্খ’ বললেন, ইংল্যান্ডের বিদায়ের পর জবাব দিলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০২ Time View

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের আগে মাঠের বাইরের মন্তব্যে উত্তাপ ছড়িয়েছিল। ইংল্যান্ডের সাবেক তারকা গ্যারি নেভিল আর্জেন্টিনা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের জুটি নিয়ে সমালোচনা করে বলেছিলেন, তাদের দেখে অবিশ্বাস্য মনে হয়, আবার পরক্ষণেই হাস্যকর লাগে। তিনি দাবি করেছিলেন, এই জুটির বিপক্ষে ইংল্যান্ড অনায়াসেই দুটি গোল করতে পারবে।

কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ড গোল করতে পারেনি এবং ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ম্যাচ শেষে রোমেরো নেভিলের সমালোচনার কড়া জবাব দিয়েছেন। ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অবসর গ্রহণের পর তিনি কখনোই নেভিলের মতো ‘মুর্খ’ হতে চান না।

রোমেরো আরও জানান, মাঠের কোনো খেলোয়াড় বা কারও সমালোচনা করা তার ধাতে নেই। তিনি বলেন, প্রতিটি খেলোয়াড় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, যা ভালো বা খারাপ হতে পারে। ইংল্যান্ডের ফুটবল সংশ্লিষ্টদের অতিরিক্ত কথা বলার কারণে তিনি হতাশ হয়েছেন।

সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজও নেভিলের মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, বাইরের সমালোচনায় তারা অভ্যস্ত হয়ে পড়েছেন এবং আর্জেন্টাইন খেলোয়াড়রা নিজেদের উত্তর মাঠের পারফরম্যান্স দিয়েই দিয়ে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টাইন ভক্তরা রক্ষণভাগের এই জবাবকে উপভোগ করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের ডিজিটাল অর্থ পাচারকারী, শত শত কোটি টাকা পাচার করেও বহাল তবিয়তে মুনতাকিম আহমেদ

রোমেরো নেভিলকে ‘মুর্খ’ বললেন, ইংল্যান্ডের বিদায়ের পর জবাব দিলেন

আপলোড সময় : ১১:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬