ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোন কলেজ থেকে সুহির টিসি দেওয়ার তথ্য প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০০ Time View

মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শৃঙ্খলাজনিত কারণে রুবাইয়া মেহজাবিন সুহিকে কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টি.সি.) দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৬ জুলাই) তুরাগ থানায় করা এক সাধারণ ডায়েরিতে (জিডি) এ তথ্য উল্লেখ করা হয়।

কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে সুহিকে প্রতিষ্ঠান থেকে টি.সি. দেওয়া হয়েছে। ফলে তিনি বর্তমানে কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের কোনো অধিকার নেই।

জিডিতে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।

মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম তুরাগ থানায় জিডিটি করেন। জিডির ট্র্যাকিং নম্বর ৯১ এবং জিডি নম্বর ১০০।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানাকে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে জিডিতে উল্লেখ করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৬৬ বিলিয়ন ডলার

মাইলস্টোন কলেজ থেকে সুহির টিসি দেওয়ার তথ্য প্রকাশ

আপলোড সময় : ০৭:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬