ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরির ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০২ Time View

গাজীপুরের কালিয়াকৈরে একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কবরস্থানে আগাছা পরিষ্কার করতে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে কবরের ওপরের মাটি সরিয়ে দেখা যায়, ভেতরে কোনো কঙ্কাল বা লাশ নেই।

এলাকাবাসী জানান, কবরস্থানে কিছু জামাকাপড় ও কবর খোঁড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। মৃতদের স্বজনরা ঘটনাস্থলে এসে ভিড় করেন। তবে কবরস্থানের দায়িত্বে থাকা ব্যক্তিরা সকালে খোঁড়া কবরগুলো মাটি দিয়ে ভরাট করে ফেলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের ডিজিটাল অর্থ পাচারকারী, শত শত কোটি টাকা পাচার করেও বহাল তবিয়তে মুনতাকিম আহমেদ

গাজীপুরে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরির ঘটনা

আপলোড সময় : ১২:৫১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬