ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ডাক সার্ভিসে প্রতারণার অভিযোগ, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সাতক্ষীরায় ডাক বিভাগের 'গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট' সার্ভিসে প্রতারণার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ ও পেশাজীবীরা অভিযোগ করছেন, চড়া মাশুল দিয়েও জরুরি নথিপত্র ১৪ দিনেও গন্তব্যে পৌঁছাচ্ছে না।

জানা যায়, ২ জুলাই ২০২৬ তারিখে সাতক্ষীরা প্রধান ডাকঘর থেকে ঢাকার মোহাম্মদপুরে একটি জরুরি নথি পাঠানো হয়। তবে ১৬ জুলাই পর্যন্ত সেই নথিটি প্রাপকের কাছে পৌঁছায়নি।

ভুক্তভোগী মো. হোসেন আলী জানান, ডাকঘরের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকারের কাছে গিয়ে তিনি আশ্বাস পেয়েছিলেন যে, চিঠিটি দুই-একদিনের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু পরে জানতে পারেন, নথিটি ঢাকা থেকে আবার সাতক্ষীরায় ফেরত পাঠানো হয়েছে।

এ বিষয়ে পোস্টমাস্টার গ্রাহককে ডাকপিওনের সাথে যোগাযোগ করতে বলেন এবং দ্রুত তার কক্ষ ত্যাগ করেন। ডাকপিওন আক্তারুল ইসলাম জানান, তার কাছে এখনও কোনো চিঠি আসেনি।

এ ধরনের ঘটনা নতুন নয়, এর আগে এক তরুণ পেশাজীবীও একই সমস্যার সম্মুখীন হয়েছেন। গ্রাহকদের প্রশ্ন, কেন জরুরি চিঠি প্রাপকের ঠিকানায় না গিয়ে ফেরত আসছে এবং কেন তা দীর্ঘদিন ফেলে রাখা হচ্ছে।

ডাক বিভাগের দক্ষিণাঞ্চল, খুলনার পোস্টমাস্টার জেনারেল কবির আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগীরা ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের ডিজিটাল অর্থ পাচারকারী, শত শত কোটি টাকা পাচার করেও বহাল তবিয়তে মুনতাকিম আহমেদ

সাতক্ষীরায় ডাক সার্ভিসে প্রতারণার অভিযোগ, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

আপলোড সময় : ১২:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬