ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে এক কোটি টাকা দেয়ার দাবি এনসিপির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০২ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রতি পরিবারকে এক কোটি টাকা প্রদানসহ তিন দফা দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ দাবি উত্থাপন করা হয়।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, প্রথমত প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা প্রদান করে আর্থিক সংস্থাপন-ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পটসমূহের আশপাশের চিকিৎসকদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ডিটেইলস ডকুমেন্টেশনের উদ্যোগ নিতে হবে।

দোয়া অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খান।

অনুষ্ঠানের শেষে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের ডিজিটাল অর্থ পাচারকারী, শত শত কোটি টাকা পাচার করেও বহাল তবিয়তে মুনতাকিম আহমেদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে এক কোটি টাকা দেয়ার দাবি এনসিপির

আপলোড সময় : ১১:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬