ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে রেস্টুরেন্ট ও বেকারি কারখানায় অভিযান; জরিমানা ৫০ হাজার টাকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল, সলঙ্গা ও পাঁচলিয়া এলাকায় অবস্থিত বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দই-মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে লেবেল না থাকার মতো বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমা।

রয়্যাল রুপালি হাইওয়ে রেস্টুরেন্টের দই-মিষ্টির কারখানায় নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে মালিক মো. আল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্টের ম্যানেজার মো. আল আমিনকে ১০ হাজার টাকা, নূর বেকারির মালিক মো. আতিকুর ইসলামকে ৫ হাজার টাকা এবং ফামস হাইওয়ে রেস্টুরেন্টের মালিক গোলাম মোস্তফাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), র‌্যাব ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্জিয়ায় বিমানে অসুস্থ হয়ে মারা গেলেন ফখরুল ইসলাম

সিরাজগঞ্জে রেস্টুরেন্ট ও বেকারি কারখানায় অভিযান; জরিমানা ৫০ হাজার টাকা

আপলোড সময় : ০৮:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬