ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর সোয়া দুইটায় বিভিন্ন কলেজের পরীক্ষার্থী একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিকূল আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। তারা বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নেননি। এছাড়া, গত কয়েক বছরের তুলনায় এ বছর প্রশ্নপত্র অনেক কঠিন করা হয়েছে এবং সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে।

শিক্ষার্থীরা আরও জানান, সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও একটি বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে, যা তাদের কাছে বৈষম্যমূলক মনে হয়েছে। এসময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ডিজিটাল ডট নেটের কার্যালয়ে হামলা: আটজন গ্রেপ্তার

বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

আপলোড সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬