ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০২ Time View

প্রতারণা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

ববির পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অপর আসামিরা হলেন বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, গত বছরের ১২ নভেম্বর আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের কাছে লিথিয়াম আয়রন ব্যাটারী সরবরাহের অনুরোধ করেন। ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ব্যাটারি সরবরাহ করা হয়, যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা। তবে আসামিরা যথাসময়ে টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ করা হয়েছে।

গত ১১ জানুয়ারি মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান, কিন্তু আসামিরা টাকা দিতে অস্বীকৃতি জানান এবং তাকে হুমকি দেন। মামলায় অভিযোগ করা হয়েছে যে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারীর মূল্য আত্মসাৎ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি সিরিজে হার দিয়ে শুরু বাংলাদেশ

প্রতারণা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

আপলোড সময় : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬