ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম ইকবাল পেলেন আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক চমক দেখাচ্ছেন তামিম ইকবাল। এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তামিমের অধীনে কাজ করবেন ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ কর্তারা। আইসিসি এই পদায়নের কথা নিশ্চিত করেছে। বর্তমান বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রভাব বাড়ছে, তবে এর ফলে আন্তর্জাতিক সিরিজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আইসিসির এই বিশেষ কমিটি আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখতে কাজ করবে। তামিম ইকবাল এই কমিটির মাধ্যমে লিগগুলোর ভবিষ্যৎ রূপরেখা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

কমিটিতে তামিমের সহযোগী সদস্য হিসেবে থাকছেন রুডি ভ্যান বুরেন (ক্রিকেট নামিবিয়া), দেবজিৎ সাইকিয়া (বিসিসিআই), রিচার্ড গুল্ড (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) এবং টড গ্রিনবার্গ (ক্রিকেট অস্ট্রেলিয়া)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির নেতারা সিস্টেমের পরিবর্তনের দাবি জানিয়েছেন

তামিম ইকবাল পেলেন আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব

আপলোড সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬