ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের রাজনীতি সফল হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২৩৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের রাজনীতি কখনো সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তিনি সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং ইতিহাস সাক্ষী যে, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা সবসময় নেতৃত্ব দিয়েছে। তিনি চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, বগুড়াকে এমন একটি জেলায় পরিণত করতে হবে যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, ধর্ষণ ও অন্যায়ের কোনো স্থান থাকবে না। পরিবর্তন সাধারণ মানুষের হাত ধরেই আসবে, এমপি বা মন্ত্রীর মাধ্যমে নয়।

এনসিপির এই নেতা সীমান্ত পরিস্থিতি তুলে ধরে বলেন, ভারত সীমান্তে বাংলাদেশকে নিয়ে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি সংসদে সীমান্ত হত্যা, পুশইন ও দুর্নীতির মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা না হওয়ার বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।

পাটওয়ারী আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, সৎ ও যোগ্য তরুণদের নেতৃত্বে আনতে হবে। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন প্রজন্মের ওপর আস্থা রাখতে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের রাজনীতি সফল হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপলোড সময় : ১২:৩১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬