ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দফা দাবিতে শিক্ষা বোর্ডের দিকে মিছিল নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৩৪ Time View

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশে মিছিল নিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে প্রায় ১৮০ থেকে ২০০ শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।

দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মিছিলটি ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়। কিছু সময় অবস্থানের পর শিক্ষার্থীরা পুনরায় তোরণ গেট হয়ে পলাশী মোড়ের দিকে অগ্রসর হয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার চেষ্টা করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক- মিলনের পদত্যাগ’ স্লোগান দেন। ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন। তবে আন্দোলনকারীদের মধ্যে পরবর্তী কর্মসূচি নিয়ে মতভেদ দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অটিজম ও চ্যালেঞ্জিং আচরণ: আমাদের করণীয়

তিন দফা দাবিতে শিক্ষা বোর্ডের দিকে মিছিল নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা

আপলোড সময় : ০২:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬