ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ব্যবসা বিএনপির নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

আওয়ামী লীগ নেতাদের ইয়াবা ব্যবসা বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি জানান, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দলের নেতা–কর্মী হলেও ছাড় দেওয়া হবে না।

শনিবার (১১ জুলাই) নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে আয়োজিত মফজলুর রহমান মজুমদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, যারা দলের নাম ভাঙিয়ে ইয়াবা ব্যবসার মতো অপরাধের সাথে জড়িত হচ্ছেন, তাদের দ্রুত সংশোধন হতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, এর আগে ইয়াবা সংশ্লিষ্টতার কারণে যুবদলের দুই নেতাকে জেলে পাঠানো হয়েছে।

এছাড়া, তিনি এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে গ্রামীণ সড়ক ও অবকাঠামো ধ্বংস করার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী লোক ভারী ড্রাম ট্রাক চালিয়ে রাস্তাঘাট ভেঙে তছনছ করছে, যা বরদাশত করা হবে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ভোটের এখনো প্রায় সাড়ে চার বছর বাকি আছে। যদি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মন জয় করতে পারেন, তবে মানুষ নির্বাচনে বিএনপিকে বিবেচনা করবে। তিনি বলেন, বিএনপি কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মতো জোর করে বা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইয়াবা ব্যবসা বিএনপির নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন

আপলোড সময় : ০৯:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬