ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ। মনিরুল ওই গ্রামের লিয়াকত ইসলামের ছেলে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহত মনিরুলের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুলসহ সাতজন স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে মনিরুলের পায়ে গুলি লাগে এবং পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাত লাগে।

মনিরুলের সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা হলেন রাশেদ (৩২), আনিছ (৩৫), সোহান (২৫), শাওন (২৬), মিন্টু (৩৮) এবং মশিয়ার (৪০)। স্থানীয় সাবেক ইউপি সদস্য টিটু জানান, সন্ধ্যার পর সীমান্তের কাঁটাতারসংলগ্ন এলাকা থেকে গুলির শব্দ শুনতে পান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনাটি তারা শুনেছেন, তবে প্রশাসনিকভাবে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য পাননি। বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, আটক

আপলোড সময় : ১২:২৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬