ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে হামলা, হাত-পা ভেঙে রগ কাটা হয়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম আবুল কালাম (৩৫)।

এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায়। গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

আবুল কালামের পরিবার দাবি করেছে, মাদক ব্যবসার প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলে জানা গেছে।

আহত পুলিশ সদস্যের বোন সুমাইয়া আক্তার বলেন, "আমাদের বাড়ির পাশেই মাদকের ব্যবসা ও আসর বসত। আমার ভাই তাদের বাধা দিত। সম্প্রতি আমার ভাই মাদক ব্যবসায়ীদের মধ্যে শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতে সহযোগিতা করে।" তিনি জানান, হামলার সময় শাহাদাত ও এমদাদের লোকেরা তার ভাইকে আক্রমণ করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন বলেন, "আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি।" তিনি জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে হামলা, হাত-পা ভেঙে রগ কাটা হয়েছে

আপলোড সময় : ১২:০০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬