ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০১ Time View

ঢাকা আহ্ছানিয়া মিশন (ডিএএম) ও আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের জন্য দুই দিনব্যাপী ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি (ডিবিটি) বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ঢাকার ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের অডিটোরিয়ামে প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বটি ৩ জুলাই অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জাহির উদ্দিন। তিনি ডিবিটির মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ এবং মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সেবায় এ পদ্ধতির কার্যকারিতা নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ২২ জন মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্য পেশাজীবী অংশ নেন। প্রশিক্ষণে আবেগ নিয়ন্ত্রণে সমস্যা, আত্মক্ষতির প্রবণতা এবং অন্যান্য জটিল মানসিক স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে ডিবিটি কৌশলের ব্যবহারিক প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি বলেন, দেশে মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা দিন দিন বাড়ছে।

তিনি আরও জানান, আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের নিয়মিত কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বিভিন্ন সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন। আগামী আগস্টে উইমেন ইন্টারভেনশন ফর সাবস্ট্যান্স ইউজ অ্যান্ড মেন্টাল হেলথ কারিকুলাম বিষয়ক একটি বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মানতে গণমাধ্যমকে সরকারের আহ্বান

ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

আপলোড সময় : ১০:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬