ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেয়ার ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৪৩ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির একটি অনুষ্ঠানে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দিতে আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তার বাবার, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, উদাহরণ তুলে ধরে বলেন যে, তিনি প্রতি মাসে তার বেতনের ১০ শতাংশ গরিব মানুষের সহায়তায় সরকারি কোষাগারে দিতেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তার বেতন থেকে ১ লাখ ১৫ হাজার টাকার ১০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা, প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দেন। তিনি বলেন, “আমি আপনাদের অনুরোধ করব, আপনারাও যদি সম্ভব হয়, প্রতি মাসে ১০ শতাংশ আপনার বেতনের টাকাটা সরকারের ঘরে ফেরত দিয়ে দেবেন।”

মন্ত্রী বলেন, “আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। খুশি হয়েছি যে উনি আমাদের কাছে অ্যাপ্রোচটা করেছেন।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেয়ার ঘোষণা

আপলোড সময় : ০৮:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬