ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০২ Time View

স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর স্বল্পতা।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের উৎসাহিত করছে এবং স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবন ও উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, আমাদের দেশে জনসংখ্যা বেশি, কিন্তু স্বাস্থ্যসেবা দেওয়ার মানুষ কম। এটি আমাদের স্বাস্থ্যখাতের একটি বড় অসুবিধা। প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহ দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে অনেক খ্যাতনামা চিকিৎসক রয়েছেন, যাদের অনেকে নতুন নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করছেন। দেশের ওষুধের গুণগত মান আন্তর্জাতিক মানের বলেও তিনি মন্তব্য করেন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আমরা ডেঙ্গু নিয়েও লড়াই করছি। তবে আগের সরকারগুলোর তুলনায় এবার পরিস্থিতি মোকাবিলায় অনেক ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে উদ্ভাবন, দক্ষ জনবল তৈরি এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আপলোড সময় : ০১:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬