ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে অবস্থিত নিউ আল-শেফা জেনারেল হাসপাতালকে বিভিন্ন অনিয়মের কারণে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটির অপারেশন থিয়েটার ও আল্ট্রাসনোগ্রাম কক্ষ সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হয়নি এবং সেখানে কোনো মেডিকেল অফিসার কর্মরত ছিলেন না। এছাড়া, এমবিবিএস চিকিৎসক ছাড়া আল্ট্রাসনোগ্রাম পরিচালনা, অপারেশন থিয়েটার ও লেবার রুমের প্রয়োজনীয় মানসম্মত পরিবেশ নিশ্চিত না করাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী হাসপাতালটির অপারেশন থিয়েটার ও আল্ট্রাসনোগ্রাম কক্ষ সিলগালা করা হয়েছে।

ডা. সায়মা রহমান জানিয়েছেন, প্রয়োজনীয় মান ও পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সিলগালা করা দুটি বিভাগের সব কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

আপলোড সময় : ০৯:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬