ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে দলে ডাকবেন, জানালেন পর্তুগালের নতুন কোচ জেসুস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০০ Time View

পর্তুগাল জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হোর্হে জেসুস। দায়িত্ব গ্রহণের পর তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। জেসুস জানিয়েছেন, রোনালদো যদি খেলার মতো ফিট থাকেন এবং জাতীয় দলে নির্বাচনের যোগ্যতা বজায় রাখেন, তাহলে তাকে দলে ডাকবেন।

শুক্রবার (১০ জুলাই) আনুষ্ঠানিক পরিচয় পর্বে জেসুস বলেন, 'সে (রোনালদো) যত দিন খেলবে এবং নির্বাচনের মতো অবস্থায় থাকবে, আমি তাকে দলে নেব। অবশ্যই সেটা জাতীয় দলের স্বার্থ ও আমার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে।'

বিশ্বকাপের আগে রোনালদো ঘোষণা দিয়েছিলেন, এটি তার শেষ বিশ্বকাপ হতে পারে। তবে জাতীয় দল থেকে অবসরের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।

জেসুস আরও বলেন, 'ক্রিস কখনোই জাতীয় দলের জন্য সমস্যা ছিল না, আমার জন্যও হবে না।' ৭১ বছর বয়সী এই কোচ জানান, রোনালদোর সঙ্গে আলোচনা করে তার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-নাসরের কোচ ছিলেন জেসুস। সেখানে রোনালদোর অধীনে ক্লাবটি সৌদি প্রো লিগ শিরোপা জেতে। জেসুস বলেন, 'আমি জানি, সে আল-নাসরেই খেলতে চায়। সে আমাকে বারবার বলেছে, "আমি আল-নাসরেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই।"'

বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর রবার্তো মার্টিনেজের স্থলাভিষিক্ত হন জেসুস। তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরার উপবৃত্তির তালিকা নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে

রোনালদোকে দলে ডাকবেন, জানালেন পর্তুগালের নতুন কোচ জেসুস

আপলোড সময় : ১১:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬