চট্টগ্রামে আশুরা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ২০৩ Time View

চট্টগ্রামে আশেকানে গাউছিয়া হক ভান্ডারী মির্জাপুরী খানকা শরীফের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে (২৫ জুন) হাটহাজারীর মির্জাপুর খানকা শরীফে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দরবারের সাজ্জাদানশীন মোঃ সৈয়দ শাহাদাত হোসাইন মির্জাপুরী।

ঐতিহাসিক কারবালার ঘটনাবলী নিয়ে তিনি বক্তব্যে বলেন, হজরত ইমাম হোসাইন (রা.) কারবালায় অন্যায়, অবিচার, স্বৈরশাসনের বিরুদ্ধে ন্যায় ও সত্যের জন্য রণাঙ্গনে অকুতোভয় লড়াই করে শাহাদতবরণ করেছিলেন। কিন্তু তিনি অসত্য, অধর্ম ও অন্যায়ের কাছে মাথানত করেননি। ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে সপরিবারে প্রাণ বিসর্জন দিয়েছেন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁর এ বিশাল আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

আবু বশর সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক ছিলেন বিশিষ্ট মুফতি আব্দুল করিম। এতে উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস বাহার, মোঃ মৌলনা আজম উদ্দীন, মোঃ নজরুল ইসলাম, মোঃ ওমর ফারুক, অর্থ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, মোঃ জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ বাবর আলী, মোঃ মুছা কোম্পানি এবং কেন্দ্রীয় সদস্য মোঃ আল আবরাহা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

দেশে স্বর্ণের নতুন দাম: ভরি ২২ ক্যারেট ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

চট্টগ্রামে আশুরা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬