ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সদস্যসহ ৩ জন ইয়াবাসহ আটক, উদ্ধার ৭ হাজার ৫০০ পিস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৪১৪ Time View

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এক পুলিশ সদস্যসহ তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএনসি কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, রামু থানার ওয়ারলেস অপারেটর (কনস্টেবল) জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়ার অভিজিৎ চৌধুরী (৩৫) এবং চট্টগ্রামের রাউজানের পূষন চৌধুরী (৩৭)।
ডিএনসি’র সহকারী পরিচালক জানান, পুলিশ সদস্য জাহিদুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জাহিদের বাসায় দীর্ঘদিন ধরেই অচেনা লোকজনের যাতায়াত ছিল এবং সেখানে মাদক সেবনের চল ছিল। এলাকাবাসীর অভিযোগ, তারা নিজেদের পরিচয় ‘পুলিশ সদস্য’ হিসেবে দিয়ে ভয়ভীতি দেখাত।

জানা গেছে, অভিযানে জাহিদের ভাড়া বাসা থেকে মাদক সেবনের সরঞ্জাম ও বিদেশি মদের খালি বোতলও উদ্ধার করা হয়েছে।
ওই বাসাটি সৌদি প্রবাসী মুবারক হোসেনের স্ত্রী তসলিমা বেগম বলতুনির মালিকানাধীন বলে জানা গেছে।

ডিএনসি জানিয়েছে, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রিহ্যাব সেন্টারে ২৭ বছর বয়সী মডেলের মৃত্যু

পুলিশ সদস্যসহ ৩ জন ইয়াবাসহ আটক, উদ্ধার ৭ হাজার ৫০০ পিস

আপলোড সময় : ১১:১৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫