ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

পঞ্চগড়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় জেলার ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষার কেন্দ্রগুলো ছিল পঞ্চগড় এমআর কলেজ, তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ভজনপুর কলেজ, ময়দানদিঘী উচ্চ বিদ্যালয়, আটোয়ারী কলেজ ও দেবীগঞ্জ সরকারি কলেজ। পঞ্চগড় এমআর কলেজ কেন্দ্রে ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

কিশোরকণ্ঠ পাঠক ফোরামের পঞ্চগড় জেলা চেয়ারম্যান রাশেদ ইসলাম পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাশেদ ইসলাম আরও জানান, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তাধারায় সমৃদ্ধ করে গড়ে তোলাও এ আয়োজনের লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

পঞ্চগড়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী

আপলোড সময় : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬