ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসকে একাদশে জায়গা নিয়ে মরিনহোর সতর্কতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

চলতি মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের জন্য সময়টা ভালো যাচ্ছে না। লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। নিষেধাজ্ঞা শেষে আগামী ২১ নভেম্বর লিগে ফেরার কথা রয়েছে তার। তবে ফিরলেও একাদশে তার জায়গা নিশ্চিত নয় বলে জানিয়েছেন কোচ হোসে মরিনিয়ো।

ভিনিসিয়ুস চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে মাত্র একবার গোল করেছেন। গত মাসে ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখায় তিনি এই নিষেধাজ্ঞা পান। নিষেধাজ্ঞার কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।

ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদ দারুণ ছন্দে রয়েছে। সেভিয়াকে ৪-১, বার্সেলোনাকে ২-১ এবং রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এই সময়ে ভিনিসিয়ুসের জায়গায় খেলার সুযোগ কাজে লাগিয়েছেন ইয়ান দিওমান্দে, যিনি শেষ ছয় ম্যাচে চার গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন।

মরিনিয়ো ভিনিসিয়ুসের সামর্থ্য নিয়ে সমর্থন জানালেও দলের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। ভ্যালেন্সিয়া ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল। কোনো খেলোয়াড়কে সুবিধা দিতে গিয়ে দলের ক্ষতি করতে চাইনি কখনো।"

মরিনিয়ো আরও বলেন, "ভালো খেলোয়াড় খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও তার স্বাভাবিক ছন্দে ফেরার সুযোগ থাকে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় দলকেই সবার আগে রাখতে হবে।" বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিয়ুস একাদশে ছিলেন, কিন্তু তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভিনিসিয়ুসকে একাদশে জায়গা নিয়ে মরিনহোর সতর্কতা

ভিনিসিয়ুসকে একাদশে জায়গা নিয়ে মরিনহোর সতর্কতা

আপলোড সময় : ০১:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬