বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে। তিনি শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন।
রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দল যদি ঘোলা পানিতে মাছ শিকার করে ফ্যাসিস্টদের মদদ দেয়, তবে জনগণ তাদের ক্ষমা করবে না। তিনি উল্লেখ করেন, বিদেশে থাকা অপশক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চায়, তবে দেশের মানুষ ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ হবে।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও দলীয় নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছাড়াও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও হুইপ নুরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























