প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, যা দেশের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনা নিয়ে এসেছে। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়েছিল। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চিহ্নিত করার দিন এবং এ দিনটি দেশের ইতিহাসে একটি মাইলফলক।
তারেক রহমান বলেন, ৭ নভেম্বরের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি এবং তারা বিভিন্নভাবে দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করেছে। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এই অপশক্তির পরাজয়ের কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বরের চেতনা দেশের ভবিষ্যৎ পথনির্দেশক। তিনি সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ৭ নভেম্বর 'আমরা বাংলাদেশি' পরিচয়ের ভিত্তি রচনা করেছে।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের চেতনা দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, 'দিল্লি নয় পিন্ডি নয়', 'নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ' এই উচ্চারণে দেশের জনগণের ঐক্যের প্রতিফলন ঘটেছে।
অনলাইন ডেক্স 
























