ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার ঘটনায় ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের গলিতে দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান লেখার ঘটনায় ছয় ছাত্রীর লিখিত বক্তব্য গ্রহণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রীরা দাবি করেছে, তারা ‘ইয়ার্কির ছলে’ এসব স্লোগান লিখেছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তাদের শরীরী ভাষা তেমনটা ছিল না।

বৃহস্পতিবারের ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন এবং সপ্তম শ্রেণির চারজন ছাত্রীকে শনাক্ত করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে আরও একজন সপ্তম শ্রেণির এবং একটি অষ্টম শ্রেণির ছাত্রীর নাম উঠে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রীদের স্লোগান লেখার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিদ্যালয় কর্তৃপক্ষের ডাকে অভিযুক্ত ছয় ছাত্রী এবং তাদের বাবা-মা উপস্থিত হন। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের লিখিত বক্তব্য নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, অভিযুক্তদের মধ্যে একজন দেয়ালে লেখার কথা স্বীকার করলেও বাকিরা দাবি করেছে তারা শুধু সেখানে দাঁড়িয়ে ছিল।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীদের কাছ থেকে কোনো মুচলেকা নেওয়া হয়নি। তাদের আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। অষ্টম শ্রেণির অভিযুক্ত ছাত্রীর বক্তব্য পাওয়া গেলে পুরো ঘটনার সারসংক্ষেপ তৈরি করে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। এরপর ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার ঘটনায় ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ

আপলোড সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬