ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না: নুরুল হক নুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে চাপে ফেলার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি শুক্রবার (৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন।

নুর বলেন, জুলাইয়ের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলেও জামায়াতের মতো উগ্রবাদীরা বাংলাদেশকে ভারতের মতো একটি উগ্র রাষ্ট্রে পরিণত করতে চায়। তিনি দাবি করেন, নব্য ফ্যাসিবাদ যারা ফিরিয়ে আনতে চায়, তারাই এক দফার কথা বলে। তাদের এই অপচেষ্টা রুখে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না। ধর্মীয় ফ্যাসিবাদী উন্মাদনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

এনসিপি থেকে তরুণ নেতৃত্বের সরে যাওয়ার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের সঙ্গে জোট করার কারণে সামান্তা শারমিনসহ অনেক তরুণ নেতৃত্ব এনসিপি থেকে সরে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না: নুরুল হক নুর

আপলোড সময় : ০৬:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬