ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনমন্ত্রী: ভালো আইনজীবী হতে শর্টকাট ভুলে যেতে হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের মর্যাদা রক্ষায় পড়ালেখা করে আদালতে যেতে হবে এবং আইনজীবী হওয়ার কোনো শর্টকাট নেই। শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকায় নিম্ন আদালত প্রাঙ্গণে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, অনেকেই আইনের চেয়ে ক্ষমতার দম্ভ বেশি দেখান এবং তিনি চান এর অবসান হোক। আইনজীবীদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা না থাকাকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন এবং বলেন, আইনজীবীদের বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেকটি কোম্পানিতে বাধ্যতামূলক আইনজীবী থাকতে হবে এবং প্রয়োজনে কোম্পানি আইন পরিবর্তন করতে হবে। আইনমন্ত্রী জানান, আইনজীবীদের বিকল্প কর্মসংস্থানের চিন্তা করা হচ্ছে।

এছাড়া, তিনি বলেন, আইনজীবী সুরক্ষা আইন প্রয়োজন এবং ট্রাইব্যুনালগুলোকে আরও গতিশীল করতে হবে। কিছু আইনজীবীর কারণে পেশার সুনাম নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

আইনমন্ত্রী: ভালো আইনজীবী হতে শর্টকাট ভুলে যেতে হবে

আপলোড সময় : ০৬:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬