ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আন্দোলনরত শ্রমিকদের হামলায় আহত তৌফিক শেখ হাসপাতালে মারা গেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২১৩ Time View

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৌফিক শেখ (২১)। তার মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়, “শ্রমিকদের আন্দোলনে বিএনপির হামলায় আহত স্কুলছাত্র তৌফিক মারা গেছেন।” তবে জনপ্রিয় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফাস্ট চেকের অনুসন্ধানে দেখা যায়, তৌফিক বিএনপি বা পুলিশের হামলায় আহত হননি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আন্দোলন চলাকালে সহিংসতার ভিডিও ধারণ করায় আন্দোলনরত শ্রমিকরাই তৌফিককে মারধর করে আহত করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মৃত্যু হয়।

জানা গেছে, সোমবার আনুমানিক আড়াইটার দিকে গাজীপুরের পূর্ব মির্জাপুরে নোমান টেরি টাওয়েল লিমিটেডের সামনে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এ সময় তৌফিক ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হন।

তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তার বড় ভাই হারুন জানান, জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করছিলেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

গাজীপুরে আন্দোলনরত শ্রমিকদের হামলায় আহত তৌফিক শেখ হাসপাতালে মারা গেছেন

আপলোড সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬