ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারের ডিলারের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

সারের বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিলারদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, সরকারি শর্ত ভঙ্গ করলে এবং লাইসেন্স অন্যের কাছে ভাড়া বা হস্তান্তর করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৪ নভেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় রাজশাহী বিভাগের আট জেলার সার, বীজ, সেচ, মৎস্য ও প্রাণিসম্পদসহ সার্বিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী সার ডিলারদের সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দ করা সার উত্তোলন না করলে সংশ্লিষ্ট ডিলারকে ‘ডিফল্টার’ হিসেবে চিহ্নিত করা হবে। তিনি জানান, সরকারি শর্ত ভঙ্গ করে কোনো ধরনের অনিয়মে জড়ালে ছাড় দেওয়া হবে না।

সারের অবৈধ পাচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে। তিনি প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) এ বিষয়ে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন।

সভায় কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সুষম সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, জমিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে এবং কৃষকদের সচেতন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই

সারের ডিলারের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

আপলোড সময় : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬