ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর ও উত্তরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২১০ Time View

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এ জন্য সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পল্লবী এলাকায় বিভিন্ন পোশাক কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকদের সরিয়ে দিচ্ছে পুলিশ। উত্তরা এলাকাতেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে এ সতর্কতা কার্যকর করা হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, মিরপুরে শ্রমিকদের আন্দোলন নিয়ে কোনো সমস্যা নেই। থানার আওতাধীন আটটি পোশাক কারখানার মধ্যে ৭টি চালু ছিল, একটি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছিল, তবে পরে তাদের বোঝানো হয় এবং তারা কাজ শুরু করেন।

বুধবার সকালে মিরপুর ১১-এর পূরবী সিনেমা হলের গলিতে শ্রমিকরা জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তরা এলাকায়ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উত্তরার রাজলক্ষ্মী থেকে বিমানবন্দর এলাকায় পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়েছে, সেখানে জলকামান ও প্রিজনভ্যানও রাখা হয়েছে।

গত ১ নভেম্বর মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করেন। ওইদিন পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জেও একই দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় গাজীপুরে আহত পোশাকশ্রমিক তৌফিক শেখ মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে মারা গেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর ও উত্তরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

আপলোড সময় : ১২:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬