ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে বিসিবির স্বাধীন কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগের তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের স্বাধীন কমিটি গঠন করেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। পঞ্চম সদস্য হিসেবে একজন সাবেক ক্রিকেটারকে যুক্ত করা হবে। ইতোমধ্যে কমিটি কার্যক্রম শুরু করেছে।

বিসিবির অভিযোগ কমিটির সচিব চন্দ্রা ব্যানার্জি জানিয়েছেন, নতুন কমিটি কাজ শুরু করেছে এবং পঞ্চম সদস্যের নাম চূড়ান্ত হলে তাকেও যুক্ত করা হবে। অভিযোগের তদন্তে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব ও স্বার্থের সংঘাত এড়াতে বর্তমান বিসিবির কোনো কর্মকর্তাকে কমিটিতে রাখা হয়নি।

কমিটি গঠনের পাশাপাশি যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধে একটি সুরক্ষানীতিও তৈরি করেছে বিসিবি। চন্দ্রা ব্যানার্জি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মকানুন ও বাংলাদেশের প্রচলিত আইন অনুসরণ করে নীতিটি প্রণয়ন করা হয়েছে।

নারী বিভাগের ক্রিকেটারদের মধ্যে ইতোমধ্যে সুরক্ষানীতির তথ্য জানানো হয়েছে এবং বোর্ডের ওয়েবসাইটেও অভিযোগ জানানোর পদ্ধতি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবি অভিযোগ জানাতে যোগাযোগের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে বিসিবির স্বাধীন কমিটি গঠন

আপলোড সময় : ০৩:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬