ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদেক হোসেন খোকা: দেশে ফিরতে না পারার কষ্ট নিয়ে বিদায় জানান ইশরাক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা জীবনের শেষ পাঁচ বছর দেশে ফিরতে পারেননি। তার ছেলে ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন জানিয়েছেন, বাবার কবর এবং এলাকার মানুষের সঙ্গে দেখা করতে না পারার কষ্ট নিয়েই তিনি বিদায় নিয়েছেন।

বুধবার (০৪ নভেম্বর) সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন ইশরাক হোসেন।

ইশরাক বলেন, ২০১৯ সালের ৪ নভেম্বর নিউইয়র্কে মৃত্যুর আগে বাবার পাশে ছিলেন তিনি। শেষ সময়ের স্মৃতিচারণা করে তিনি জানান, বাবার চোখের চাহনি থেকে বুঝতে পেরেছিলেন, তার মনে অনেক কষ্ট ছিল।

তিনি আরও বলেন, বাবার রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সাদেক হোসেন খোকা অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল ছিলেন।

এ সময় বিএনপির বর্তমান নেতৃত্বের প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান দেশের স্থিতিশীলতা নিয়ে কাজ করছেন। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সাদেক হোসেন খোকা: দেশে ফিরতে না পারার কষ্ট নিয়ে বিদায় জানান ইশরাক

আপলোড সময় : ০৪:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬