ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মন্তব্য: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয় নতুন যুগের সূচনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়কে বিশ্ব সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন যুগের সূচনা’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

বুধবার (৪ নভেম্বর) নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রামাফোসা বলেন, ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে। এর মাধ্যমে মার্কিন জনগণ তাদের মতামত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা দেখেছি, ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে এবং আমেরিকার জনগণ তাদের রায় দিয়েছে।’

রামাফোসার এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ওপর নির্বাচনের সম্ভাব্য প্রভাবের বিষয়টিও উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মন্তব্য: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয় নতুন যুগের সূচনা

আপলোড সময় : ০৪:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬