ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পুলিশ ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে নিয়ে গেল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে গেছে। একই সময়ে ডিবি সদস্যরা ডিবিসি নিউজের ক্রাইম চিফ ও জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব ঘোষকেও সঙ্গে যেতে বলেন।

বুধবার (৪ নভেম্বর) এ ঘটনা ঘটে। ডিবিসি নিউজের একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক জানান, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে, তবে এর পেছনের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

মুক্তাদির অনিকের মতে, ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া কোনো মামলার সূত্রে নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, ডিবিসি নিউজ কর্তৃপক্ষও বিষয়টি জানার চেষ্টা করছে।

এদিকে, রাজীব ঘোষকে আটক বা জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মুক্তাদির অনিক জানান, রাজীব ঘোষ দীর্ঘদিন ধরে ক্রাইম বিটে কাজ করছেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে তার পরিচিতি রয়েছে।

এ ঘটনায় ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাওয়ার কারণ এবং রাজীব ঘোষের সঙ্গে ডিবি সদস্যদের কী বিষয়ে কথা বলার প্রয়োজন হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডিবি পুলিশ ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে নিয়ে গেল

আপলোড সময় : ০৫:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬