ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিতর্কিত মন্তব্যের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মসিউর রহমান সম্প্রতি রাজধানীর এক রুট, এক কোম্পানি উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। সেখানে তিনি বিএনপির একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন। তার এই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে প্রজ্ঞাপনে মসিউর রহমানকে দায়িত্ব থেকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি। তার বক্তব্যের পর অনেকেই মনে করেন, এটি প্রধানমন্ত্রীকে তোষামোদ করার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে।
অনলাইন ডেক্স 
























