ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর, দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের প্রেক্ষাপটে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট আগামী ১১ নভেম্বর এ বিষয়ে আদেশ দেবেন।

আজ বুধবার (৪ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বাধীন বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। রিটের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

গত সেপ্টেম্বরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হাইকোর্টে রিট দায়ের করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ মর্মে বক্তব্য দেওয়া হয়েছে। রিটে দুদককে তদন্তাধীন বিষয়ে গণমাধ্যমে মানহানিকর প্রেস ব্রিফিং থেকে বিরত থাকার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংকে বেআইনি ঘোষণা করার আর্জি জানানো হয়েছে। এছাড়া, বিচারাধীন বিষয়ে প্রেস ব্রিফিং থেকে বিরত থাকতে এবং ইতোমধ্যে প্রচারিত বক্তব্যের আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।

এই রিট আবেদনটি সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে দায়ের করা হয়েছে এবং এতে দুদক চেয়ারম্যান, কমিশনের উপ-পরিচালক ও সহকারী পরিচালককে বিবাদী করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর, দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ

আপলোড সময় : ০৪:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬