ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ: পুলিশ টিয়ার শেল নিক্ষেপ, গ্রেপ্তার ৫

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল আবার উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সড়কে নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ জানায়, শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পাঁচটি বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর তারা কাজ ছেড়ে সড়কে অবরোধের চেষ্টা করেন, যা শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা সৃষ্টি করে।

কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, ফলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে ছিলাম। শ্রমিকদের জড়ো হতে দেওয়া হয়নি। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় ক্রিকেট দলের জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু

নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ: পুলিশ টিয়ার শেল নিক্ষেপ, গ্রেপ্তার ৫

আপলোড সময় : ১২:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬