যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। তিনি দেশটির প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন।
৪ নভেম্বর আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইদ গত নভেম্বরে দলের মনোনয়ন নিশ্চিত করেছিলেন। নির্বাচনী প্রচারের সময় তিনি ইসলামবিদ্বেষী আক্রমণের শিকার হন।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষস্থানীয় রিপাবলিকানরা প্রচার চালিয়েছিলেন যে, আল-সাইদের মুসলিম পরিচয় এবং প্রগতিশীল নীতিগুলো তাদের সম্প্রদায়কে ঝুঁকিতে ফেলবে। তবে মিশিগানের ভোটাররা এ প্রচারণাকে উপেক্ষা করেছেন।
অনলাইন ডেক্স 























