মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের পরাজয়ের পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে, আমেরিকানরা ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দিয়েছে।
৪ নভেম্বর বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি এই মন্তব্য করেন। গালিবাফ এক্সে প্রকাশিত বার্তায় উল্লেখ করেন, ‘বিবেক বা জীবনযাত্রার ব্যয়, যে কারণেই হোক আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে ‘না’ বলেছে এবং আমরা এই বার্তা সমর্থন করি।’
তিনি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণকারীদের সতর্ক করে বলেন, ‘আন্তর্জাতিক অর্থদাতা ও ব্ল্যাকমেইলারদের সেবা করার জন্য মার্কিন সরকার যদি তাদের জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে তারা জানতে পারবে যে আমাদের ‘না’ এর সঙ্গে একটি দুঃস্বপ্ন নেমে আসবে।’
অনলাইন ডেক্স 























