বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। তিনি সরকারের কাছে পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে শিল্প খাতের ক্ষতি বাড়বে।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে দেওয়া এক ভিডিও বার্তায় জামায়াতের আমির বলেন, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের ফলে অনেক কারখানা বন্ধ রয়েছে এবং কিছু স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
শফিকুর রহমান বলেন, তৈরি পোশাক খাত দেশের প্রধান রপ্তানি খাত। এই খাতে বড় কোনো বিপর্যয় ঘটলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা প্রকাশ করেন যে সরকার দ্রুত সমস্যার যৌক্তিক সমাধানে পৌঁছাবে।
তিনি শ্রমিকদের ন্যায্য পাওনা পাওয়ার ক্ষেত্রে সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জামায়াতের আমির বলেন, শ্রমিকদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। বক্তৃতার শেষে তিনি নিহত শ্রমিক তৌফিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনলাইন ডেক্স 
























