ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি অংশ নেবে আইসিএপিপির ১৩তম অধিবেশনে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০৭ Time View

২০২৬ সালের ৪ থেকে ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলটিক্যাল পার্টিস (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল এই অধিবেশনে যোগ দিচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে অংশ নেওয়ার জন্য দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল মনোনীত করেছেন। প্রতিনিধি দলের অন্য সদস্য যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এবার ১৩তম সাধারণ অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ (রিবিল্ডিং ট্রাস্ট ইন অ্যা ট্রান্সফর্মিং ওয়ার্ল্ড)।

এশীয় রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপি ২০০০ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের ম্যানিলায় গঠন করা হয়। বিএনপি এশীয় এর স্থায়ী কমিটির সদস্য। সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি এবং পিপল পাওয়ার পার্টি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

বিএনপি অংশ নেবে আইসিএপিপির ১৩তম অধিবেশনে

আপলোড সময় : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬