ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে যুবদলের ব্যানারসহ বেলুন উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২০৯ Time View

ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার লেটেকুজান গ্রামে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা বাংলাদেশের বিএনপির যুবসংগঠন জাতীয়তাবাদী যুবদলের একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্থানীয় এক কিশোর ধানখেতে বেলুনগুলো দেখতে পান।

প্রতিবেদন অনুযায়ী, কিশোরটি সকালে পাশের মাঠে গরু চরানোর সময় বেলুনগুলো দেখতে পান এবং পরে সেগুলো একটি বাঁধের কাছে নেমে এলে তিনি সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান।

বেলুনের সঙ্গে লাগানো ফ্লেক্স ব্যানারে যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও ছিল।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় একই ধরনের দলীয় ব্যানারযুক্ত বেলুন ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধলপুর পুলিশ ফাঁড়ির একটি দল লেটেকুজান গ্রামে গিয়ে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, বেলুন ও ব্যানারগুলো কোথা থেকে উড়ে এসেছে এবং কীভাবে ভারতের এই গ্রামে পৌঁছেছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

আসামে যুবদলের ব্যানারসহ বেলুন উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ

আপলোড সময় : ০১:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬